শিরোনাম
হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী সেবায় আধুনিক ট্রলি, দক্ষ কর্মী পাঠানোর তাগিদ মন্ত্রীর চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সাবেক শ্রম প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোর ৪টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে গত তিন মাস ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চন্দনাইশের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক শ্রম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি মুক্তিযোদ্ধা হিসেবে দেশ ও জনগণের সেবায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ