শিরোনাম
রেলওয়ের নামে ভুয়া ফেসবুক-ইউটিউব অ্যাকাউন্ট, সতর্ক করল কর্তৃপক্ষ জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি গড়ার প্রত্যয় এনসিপির চট্টগ্রাম উত্তর জেলায় বাঁশখালীতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ৪২০ পরিবারকে ২৫ লাখ ২০ হাজার টাকা সহায়তা সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস মমিনুলকে রেল শ্রমিক দলের সভাপতি উল্লেখ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাতকানিয়ায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রার্থীদের কাছে অর্থ দাবি, সতর্কবার্তা স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মডেলিং-অভিনয়ে সম্ভাবনার আলো ছড়াচ্ছেন শিশু শিল্পী উনাইজা খান রায়ান

হৃদয় খান / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে বেড়ে ওঠা শিশু শিল্পী উনাইজা খান রায়ান অল্প বয়সেই শোবিজ অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মডেলিং, টেলিভিশন বিজ্ঞাপন ও নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ধীরে ধীরে নির্মাণ করছেন নিজের আলাদা পরিচিতি। নতুন নতুন কাজের মাধ্যমে মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকায় সম্ভাবনাময় এই তরুণ মুখকে ঘিরে বাড়ছে আগ্রহ।

খুব ছোটবেলা থেকেই শোবিজ অঙ্গনের সঙ্গে যুক্ত উনাইজা। ক্লাস ওয়ানে পড়াকালীন একটি পোশাক ব্র্যান্ডের ফটোশুটে শিশু শিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েই তার যাত্রা শুরু। এরপর একে একে বিজ্ঞাপন ও অভিনয়ের বিভিন্ন মাধ্যমে নিজেকে তুলে ধরেন তিনি।

এ পর্যন্ত প্রায় ১৫টি টেলিভিশন বিজ্ঞাপনে (টিভিসি) কাজ করেছেন উনাইজা খান রায়ান। বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তার প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে। পাশাপাশি অভিনয়েও নিয়মিত কাজ করছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তার অভিনীত তিনটি নাটক এবং চ্যানেল আইয়ে একটি নাটক প্রচার হয়েছে। ছোট পর্দায় তার অভিনয়ও প্রশংসিত হয়েছে।

বর্তমানে দুটি নতুন মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন উনাইজা। ইতোমধ্যে ভিডিও দুটির শুটিং চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই এগুলো প্রকাশ করা হবে। নতুন এই কাজগুলো নিয়ে বেশ আশাবাদী তিনি। তার বিশ্বাস, দর্শক নতুন রূপে তাকে সাদরে গ্রহণ করবেন।

শোবিজে ব্যস্ত থাকলেও পড়াশোনাকে সমান গুরুত্ব দিচ্ছেন উনাইজা। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করছেন। শিক্ষা ও অভিনয়—দুই ক্ষেত্রেই ভারসাম্য রেখে এগিয়ে যেতে চান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে উনাইজা খান রায়ান বলেন, “অভিনয়ই আমার সবচেয়ে প্রিয় জায়গা। নিজেকে একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই। ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে—এমন কাজের মাধ্যমে দীর্ঘদিন বিনোদন অঙ্গনে থাকতে চাই। সেই লক্ষ্যেই নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি।”

নতুন প্রজন্মের এই প্রতিশ্রুতিশীল শিল্পীর একাগ্রতা, পরিশ্রম ও প্রতিভা তাকে শোবিজে আরও দূর এগিয়ে নিয়ে যাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ