শিরোনাম
রেলওয়ের নামে ভুয়া ফেসবুক-ইউটিউব অ্যাকাউন্ট, সতর্ক করল কর্তৃপক্ষ জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি গড়ার প্রত্যয় এনসিপির চট্টগ্রাম উত্তর জেলায় বাঁশখালীতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ৪২০ পরিবারকে ২৫ লাখ ২০ হাজার টাকা সহায়তা সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস মমিনুলকে রেল শ্রমিক দলের সভাপতি উল্লেখ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাতকানিয়ায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রার্থীদের কাছে অর্থ দাবি, সতর্কবার্তা স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বন্যার প্রভাবে চট্টগ্রাম বোর্ডের অবশিষ্ট এইচএসসি পরীক্ষা স্থগিত

বার্তা টুডে ডেস্ক / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলায় সৃষ্ট দুর্যোগ ও জনদুর্ভোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সব অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব অবশিষ্ট বিষয়।

এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বোর্ড-অধিভুক্ত জেলার অবশিষ্ট পরীক্ষাগুলোও একই সিদ্ধান্তের আওতায় স্থগিত থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। তাই পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। একইভাবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বোর্ডের আওতাভুক্ত জেলা ছাড়া অন্যান্য জেলার পরীক্ষাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বন্যাকবলিত এলাকার পরীক্ষার্থীরা স্বাভাবিক পরিস্থিতি ফিরে এলে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ