শিরোনাম
লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন যার হাতে তৈরি নৌকায় বাঁচে মানুষ, সেই ভেট্টা মেস্তীরির পরিবার আজ খোলা আকাশের নিচে চন্দনাইশে বন্যাদুর্গত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ত্রাণ বিতরণ নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান: সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সংসদে তুলবেন বর্ষায় ডেঙ্গু ও রোগজীবাণু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান বহিঃনোঙরে চুরি-পাইরেসি দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোস্ট গার্ড বন্যাদুর্গত শীলকূপে এনামুল হকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১,২০০-এর বেশি মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী প্রধান, আধুনিক বাহিনী গঠনে গুরুত্বারোপ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

চন্দনাইশে বন্যাদুর্গত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ত্রাণ বিতরণ

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক নেতৃত্বে বাংলাদেশ, চট্টগ্রাম তথা চন্দনাইশকে একটি মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাবে। বিএনপি অতীতেও মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রমও ধারাবাহিকভাবে চলমান থাকবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে চন্দনাইশ পৌরসভার আবুল বশরের বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় বসেই সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং দেশের বিভিন্ন জেলায় মন্ত্রীদের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এ বছর ৪৩ বছরের রেকর্ড ভেঙে একদিনে ৪১২ দশমিক ০৩ মিলিমিটার এবং মাত্র ছয় দিনে এক হাজার ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যেখানে সাধারণত এক বছরে ৯০০ থেকে ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়েছেন। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতেও পারেননি অনেকেই। তবুও দলের নেতাকর্মীরা সংগঠিত থেকে দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন ইফতুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা মো. জসিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, উপজেলা বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাবু, সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও মানবিক উপহার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ