শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটিতে দিদার হোসেন

বার্তা টুডে ডেস্ক / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সাবেক ছাত্রনেতা, তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব দিদার হোসেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ২০২৬-২৭ সালের শরীর গঠন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ২০২৬-২৭ সালের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন শরীর গঠন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন।

নবগঠিত কমিটিতে দিদার হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং স্থানীয় ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

দিদার হোসেনের সঙ্গে কমিটির বিভিন্ন পদে আরও বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে ওসমান গণি মনসুর, সেকান্দর কবির, অনুপ দাশ গুপ্ত, বাহাউদ্দিন সিনহা, যুগ্ম সম্পাদক আবদুল গফুর পল্টু, ভলান্টিয়ার রিপন, দিদার হোসেন, মো. নাছির, সুচরিত চৌধুরীসহ বিভিন্ন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া কমিটিতে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, মো. ইবাদুল হক লুলু, তৌফুর রহমান, নিয়াজ মোহাম্মদ খান, ফরিদ আহমদ, মো. নওশাদ আলম চৌধুরী, মাহাবুবুল হক আলম মুকুল, মনোরঞ্জন সাহা, মোহাম্মদ মায়মন, তারেক, দীপঙ্কর সিকদার, ব্রাহ্মণ তপন, সালাউদ্দিন বাপ্পী, মো. ফোরকান, মো. গিয়াস উদ্দিন, নিগু, মো. সনাতন কামাল, কৃষ্ণ পদ, মোহাম্মদ সেলিম, হেলাল, মো. মনোরেম চৌধুরী (মুন্না), অরুণ মল্লিক, মো. নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, অনিক মুন্না, শ্যামল বিশ্বাস, মো. ফরহাদুল ইসলাম, মুম্ময় ধর, মো. জুনায়েদ, মো. সামশেদ আলম, ইয়াছিন আহমেদ (অপু), আনিসুর রশিদ, মো. আসাদ উল্লাহ, রিপন, শহিদুল ইসলাম সুমন, আদিত্য ঘোষ ও রবিন চৌধুরীসহ অনেকে সদস্য হিসেবে রয়েছেন।

দিদার হোসেনকে শরীর গঠন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নবগঠিত শরীর গঠন কমিটির সভাপতি হিসেবে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) সিএমপি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনতোষ ঘোষ দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ