শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

চবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

চবি প্রতিনিধি / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ও ক্যাম্পাসে যত্রতত্র প্লাস্টিক-পলিথিন বর্জ্য ফেলা বন্ধ এবং নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এতে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস সংলগ্ন নীপবন শিশু বিদ্যালয়ের পাশের ময়লার ভাগাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে গ্রীন ভয়েসের সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন। ‘আজকের সুস্থ পরিবেশ, আগামী দিনের নিরাপদ ভবিষ্যৎ’, ‘ক্লিন ক্যাম্পাস, ক্লিন মাইন্ড’, ‘প্রকৃতি বাঁচলে বাঁচব আমরা’, ‘প্লাস্টিক ফেলা বন্ধ করি’ ও ‘নিরাপদ ক্যাম্পাস গড়ি’সহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে প্লাস্টিক ও পলিথিন ফেলার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় বিভিন্ন স্থানে ময়লার স্তূপ তৈরি হচ্ছে। দ্রুত একটি কার্যকর ডাম্পিং স্টেশন স্থাপন করা প্রয়োজন।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় সবুজ পাহাড়গুলো ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। পরিবেশগত বিপর্যয় রোধে সচেতনতা তৈরির পাশাপাশি দ্রুত ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠা করতে হবে। শুধু শিক্ষার্থীদের প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান নয়, পুরো ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রশাসনকেও নিতে হবে।”

গ্রিন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিক সরকার বলেন, সংগঠনের উদ্যোগে এবং চাকসুর সহযোগিতায় নীপবন ভবনের সামনে ও পাহাড়ের পাশে জমে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। ক্যাম্পাসে প্লাস্টিক দূষণ রোধে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

এ সময় স্থানীয় জীববৈচিত্র্য ও গাছপালা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া এবং যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত একটি নির্দিষ্ট ও কার্যকর ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ