শিরোনাম
৪৮ বছরে বিএনপি: জিয়ার আদর্শ থেকে ‘সবার আগে বাংলাদেশ’-এর প্রত্যয়ে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক ‘কিছু ব্যবসায়ী কি ভোক্তাদের আদিম যুগে ফেরত নিতে চান?’—ক্যাব চট্টগ্রাম জিইসির আল-হেলাল হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, ৩ লাখ টাকা জরিমানা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অডিট আপত্তি: যমুনা টিভির প্রতিবেদন ‘ভুল ব্যাখ্যাভিত্তিক’ দাবি রেলের সাতকানিয়ার ইউএনওর বিরুদ্ধে প্রচারণা: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি স্বার্থের সংঘাত? চট্টগ্রাম ওয়াসায় পিপিপি প্রকল্প উন্নয়ন বিষয়ক ৩ দিনব্যাপী বুটক্যাম্প শুরু ২,৭১২ কোটি টাকার এনসিটি যাচ্ছে ডিপি ওয়ার্ল্ডের হাতে, বিনিয়োগ নিয়ে প্রশ্ন লালদিয়ায় আধুনিক বন্দর নির্মাণ করবে এপিএম টার্মিনালস: অর্থমন্ত্রী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার পেল পুনর্বাসন সহায়তা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন ৫০ পরিবারের পুনর্বাসনে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এসব পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক ও বরেণ্য শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হক। বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব ডা. রশিদ আহমেদ, অর্থ সম্পাদক অজিত কুমার দাশ, সিনিয়র সদস্য হাসান মোস্তফা, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছির উদ্দিন, বাবু বিধান ভট্টাচার্য, এন এ হেলাল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, সমাজকর্মী এনামুল হক, রাশেদ নূরী, মোহাম্মদ শোয়াইবসহ ফোরামের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কোনো অনুকম্পা নয়; বরং এটি সমাজের সামর্থ্যবান মানুষের নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা। বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর যে মানবিক সংস্কৃতি বাঁশখালীতে রয়েছে, তা আরও বিস্তৃত করা প্রয়োজন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালে তাদের দুর্দশা কিছুটা হলেও লাঘব হয় এবং সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশ তৈরি হয়।

তারা বলেন, বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান সেই ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ। ভবিষ্যতেও ফোরামের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

পুনর্বাসন সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, দুর্যোগ-পরবর্তী সময়ে ঘর পুনর্নির্মাণ ও স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ