শিরোনাম
চট্টগ্রামে ১০০ পানির এটিএম বুথ স্থাপনে ওয়াসা-ওয়াটারএইডের চুক্তি হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সৈনিক নিহত; আহত কর্মকর্তা ঢাকায় লায়ন্স-লিও ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর ও চার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত ৩০–৪০ বছর পর অবহেলিত রেলপথে বড় পুনর্বাসন উদ্যোগ রাঙামাটিতে কসমসের চতুর্থ তলায় ভয়াবহ আগুন, পুড়ল রুস্টপ রেস্টুরেন্ট সিজেকেএস সদস্য সচিবের কাছে খেলোয়াড়-সংগঠকদের আকুতি, কান্নায় ভেঙে পড়লেন ক্রীড়া সংগঠক রাঙামাটিতে বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার, ২০ লিটার চোলাই মদ উদ্ধার ফিজিওথেরাপির মানোন্নয়ন ও কাউন্সিল আইন বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি সন্দ্বীপে পুলিশ সদস্য অপহরণে গ্রেপ্তার এক, অভিযান অব্যাহত ডেভিড ইমনসহ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি, গ্রেপ্তার ৭
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

রেকর্ড কনটেইনার হ্যান্ডলিংয়ের স্বীকৃতি, চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ১৬.৬৪ কোটি টাকার বোনাস

বার্তা টুডে ডেস্ক / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার বিশেষ উৎসাহ বোনাস প্রদান করা হয়েছে। বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা, শ্রমিক-কর্মচারীদের কর্মদক্ষতার স্বীকৃতি এবং কর্মপরিবেশে শান্তি বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বোনাসের চেক তুলে দেওয়া হয়।

বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রম শাখায় তালিকাভুক্ত মোট ৬ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারী এ বিশেষ বোনাসের সুবিধা পাচ্ছেন। প্রত্যেককে ২৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। এ বাবদ প্রয়োজনীয় ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার পুরো অর্থ ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে বহন করা হয়েছে।

অনুষ্ঠানে বন্দরের পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), চিফ ওয়েলফেয়ার অফিসার, উপ-সচিব (সমন্বয়), ওয়েলফেয়ার অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বন্দরের বিভিন্ন বার্থ, টার্মিনাল এবং শিপ হ্যান্ডলিং অপারেটরদের মালিক ও প্রতিনিধিদের হাতে বোনাসের চেক হস্তান্তর করা হয়।

বন্দর সংশ্লিষ্টরা জানান, দেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে শ্রমিক-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের নিরলস শ্রম ও দক্ষতার কারণে পণ্য ওঠানামা ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে। রেকর্ড পরিমাণ কাজের স্বীকৃতি হিসেবে এ বিশেষ বোনাস শ্রমিক-কর্মচারীদের কর্মপ্রেরণা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ