শিরোনাম
হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সৈনিক নিহত; আহত কর্মকর্তা ঢাকায় লায়ন্স-লিও ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর ও চার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত ৩০–৪০ বছর পর অবহেলিত রেলপথে বড় পুনর্বাসন উদ্যোগ রাঙামাটিতে কসমসের চতুর্থ তলায় ভয়াবহ আগুন, পুড়ল রুস্টপ রেস্টুরেন্ট সিজেকেএস সদস্য সচিবের কাছে খেলোয়াড়-সংগঠকদের আকুতি, কান্নায় ভেঙে পড়লেন ক্রীড়া সংগঠক রাঙামাটিতে বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার, ২০ লিটার চোলাই মদ উদ্ধার ফিজিওথেরাপির মানোন্নয়ন ও কাউন্সিল আইন বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি সন্দ্বীপে পুলিশ সদস্য অপহরণে গ্রেপ্তার এক, অভিযান অব্যাহত ডেভিড ইমনসহ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি, গ্রেপ্তার ৭ বটতলীতে ‘মাদককে না বলি’—মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

লায়ন্স-লিও ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর ও চার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত

বার্তা টুডে ডেস্ক / ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সেবার অঙ্গীকার, নেতৃত্বের ধারাবাহিকতা এবং মানবকল্যাণের প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর-গ্রহণ, কাউন্সিল চেয়ারপার্সন ও ডিজি টিম রিসেপশন এবং চার্টার সেলিব্রেশন।

নগরীর সিএলএফের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স ও লিও পরিবারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা, ক্লাব নেতৃবৃন্দ এবং সদস্যরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে লায়ন্স ও লিও সদস্যদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর কাউন্সিল চেয়ারপার্সন ও ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর আইপিডিজি লায়ন মো. মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ‘কমিটমেন্ট কল’-এর প্রবক্তা লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ এবং কেবিনেট সেক্রেটারি লায়ন মো. বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ।

অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সঙ্গে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্টার সেবা বর্ষ ২০২৩-২৪-এর গভর্নর ও বর্তমান পিডিজি লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ। তাঁর উপস্থিতিতে ক্লাবের অতীত কার্যক্রম, সেবার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

এছাড়া অনুষ্ঠানে জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. মুসা এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. হেলাল উদ্দিন আহমেদ, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলামসহ ডিজি অ্যাসাইনমেন্টের নেতৃবৃন্দ, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর, গভর্নর অ্যাডভাইজর, আরসি হেডকোয়ার্টার, আরসি অ্যাডমিন, রিজিয়ন-১, রিজিয়ন ও জোন কনসার্ন, লিও ক্লাব চেয়ারম্যান, লিও ইয়ুথ এক্সচেঞ্জ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং লিও ডিস্ট্রিক্ট টিমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দুই পর্বে সভাপতিত্ব করেন লায়ন মো. মনির হোসেন পাটোয়ারী ও লায়ন মো. নুরুল আলম।

চার্জ হস্তান্তর-গ্রহণ পর্বে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী নেতৃত্বের কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবাই লায়ন্স আন্দোলনের মূল লক্ষ্য। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য লায়ন্স ও লিও সদস্যদের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর বিভিন্ন ক্লাব দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নসহ নানা ক্ষেত্রে কাজ করে আসছে।

বক্তারা বলেন, নেতৃত্বের পরিবর্তন কোনো কার্যক্রমের সমাপ্তি নয়; বরং নতুন নেতৃত্বের মাধ্যমে সেবার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে লায়ন্স ও লিও সদস্যরা একসঙ্গে কাজ করলে সমাজের মানুষের জন্য আরও কার্যকর ও টেকসই সেবা নিশ্চিত করা সম্ভব।

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে বক্তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে লিও সদস্যদের নেতৃত্বের বিকাশ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের সদস্যদের মধ্যে লায়ন আহমেদ নুর, লায়ন ফোরকান উদ্দিন, লায়ন স্বপ্না আক্তার, লায়ন জসিম উদ্দিন, লায়ন নিজাম উদ্দিন, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন ইব্রাহিম বাপ্পি, লায়ন মো. ফারুক, লায়ন নাসির উদ্দিন, লায়ন ডা. দিদার হোসেন, লায়ন সাইফুর রহমান, লায়ন খালেদা আক্তার পিংকি, লায়ন খালেদা আফরোজ, লায়ন আশ্রাফুল আলম ভূঁইয়া, লায়ন রানী আক্তার, লায়ন রেশমা রহমান, লায়ন সৈয়দ ইয়াছিন, কাজী নিজাম উদ্দিন, লায়ন মো. সেলিম ও লায়ন অসিম কুমারসহ নবাগত লায়নবৃন্দ উপস্থিত ছিলেন।

পাশাপাশি লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের লিও রাহুল দাস, লিও রাহাতসহ বিভিন্ন পর্যায়ের লিও নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, লায়ন্স ও লিও ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মানবিক মূল্যবোধ ও সেবার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সমাজের মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মকে মানবসেবায় সম্পৃক্ত করার মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লায়ন্স ও লিও পরিবারের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে সাংস্কৃতিক পর্বটি হয়ে ওঠে আনন্দঘন। উৎসবমুখর পরিবেশ, পারস্পরিক সৌহার্দ্য ও আগামী দিনে আরও বৃহৎ পরিসরে মানবসেবার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ