শিরোনাম
লোহাগাড়ায় ১ দিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি সফল করতে লোহাগাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ; নতুন ভর্তি বন্ধ অনানুষ্ঠানিক অর্থনীতিকে আনুষ্ঠানিক কাঠামোয় আনতে সমন্বিত উদ্যোগ জরুরি শাহ আমানত বিমানবন্দরে ১.৪৮ কেজি স্বর্ণসহ যাত্রী আটক, রাজস্ব নির্ধারণ ২.৮৪ কোটি টাকা মনেয়াবাদে চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠন ডেঙ্গু ঠেকাতে থানার পরিত্যক্ত পুকুরে ডিসি-এসপির পরিচ্ছন্নতা অভিযান নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: আনোয়ারায় ডিসি জাহিদ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি সফল করতে লোহাগাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকার কর্তৃক সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের যে কর্মসূচি নির্ধারিত হয়েছে তা বাস্তবায়ন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা’র নির্দেশনায় আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলার প্রত্যেক উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হবে।

এর ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচি সফল করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজীদ-বিন আখন্দ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ-বিন-মাহমুদ, সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াদুর রহমান ভুইঁয়া, থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা প্রাথমিক অফিসার (ভারপ্রাপ্ত) আবু জাফর, লোহাগাড়া প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক এরশাদ আলম প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বায়েজীদ বিন আখন্দ বলেন, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে বৃক্ষ রোপনের বিকল্প নেই। চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় আগামী ২৭ অক্টোবর সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার বৃক্ষচারা বিতরণ ও রোপন করা হবে বলেও জানান তিনি। আসন্ন জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি সুন্দর ও সফল করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ