শিরোনাম
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান, বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা সন্দ্বীপের উড়িরচরে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৪৪৫ জন লোহাগাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাইয়ের প্রস্তুতি স্ট্রোকের লক্ষণ শনাক্ত করে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে চাকসুর ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন চাকসুর “আজাদীর ইতিবৃত্ত” বইয়ের মোড়ক উন্মোচন সাতকানিয়ায় মামলার পুনঃতদন্ত দাবি, সিসিটিভি দেখে অপরাধী শনাক্তের আহ্বান স্বজনদের সন্দ্বীপে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, প্রতিকার চেয়ে তালুকদার পরিবারের সংবাদ সম্মেলন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সন্দ্বীপের উড়িরচরে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৪৪৫ জন

বার্তা টুডে ডেস্ক / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পেইনে ৪৪৫ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের ব্যবস্থাপনায় উড়িরচর ইউনিয়নের এ এইচ নব দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ