শিরোনাম
‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ, শুরু হচ্ছে যৌথ মহড়া ‘কারাত-২০২৬’ মফস্বল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথবাক্য পাঠ সম্পন্ন শাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো আইসিএওর নিরাপত্তা অডিট, চট্টগ্রামে পৌঁছেছেন চার সদস্যের দল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান, বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা সন্দ্বীপের উড়িরচরে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৪৪৫ জন লোহাগাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাইয়ের প্রস্তুতি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী

পটিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় ছয় পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী নুর হোসেন। ‎রোববার (১ নভেম্বর) সকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন তিনি। পরে আদালতের বিচারক আবেদনটি মঞ্জুর করেন।

‎মামলার আসামিরা হলেন পটিয়ায় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী, সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের প্রতিনিধি রবিউল হোসেন, অর্থ সম্পাদক দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি বিকাশ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেশ টিভির প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী, সদস্য দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আ.ন.ম. সেলিম এবং চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি গোলাম কাদের।
‎
‎জানা যায়, চলতি বছরের ১১ জুন সাংবাদিক নুর হোসেন বাদী হয়ে ১৭/২৬ নম্বর মামলাটি দায়ের করেন। সাংবাদিকদের মধ্যে বিভেদ ও ঐক্যে ফাটল ধরানোর আশঙ্কা থেকে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ‎ আদালতের মাধ্যমে মামলাটি প্রত্যাহারের মধ্য দিয়ে ছয় সাংবাদিকের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অবসান ঘটল।
‎
শুনানীতে অংশ নেয়া অ্যাডভোকেট শাহীনা আকতার জানান, মামলা প্রত্যাহারের আবেদন আদালত গ্রহণ করে পটিয়া থানা পুলিশকে বিনা মন্তব্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেন।

পটিয়া প্রেসক্লাবের নির্বাচিত কমিটি ১জুন থেকে দায়িত্ব পালন করে আসছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ