শিরোনাম
‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ, শুরু হচ্ছে যৌথ মহড়া ‘কারাত-২০২৬’ মফস্বল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথবাক্য পাঠ সম্পন্ন শাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো আইসিএওর নিরাপত্তা অডিট, চট্টগ্রামে পৌঁছেছেন চার সদস্যের দল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান, বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা সন্দ্বীপের উড়িরচরে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৪৪৫ জন লোহাগাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাইয়ের প্রস্তুতি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথবাক্য পাঠ সম্পন্ন

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথবাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুর ইসলাম সিদ্দিকী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম।

বক্তারা বলেন, এ শপথবাক্য পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী কমিটির পথ শুরু হলো। আপনারা সমাজের দর্পণ। আপনারা শুধু সংবাদ সংগ্রহ করেন না, ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে দায়িত্ব পালন করেন সাংবাদিকরা। তাঁদের ঐক্যবদ্ধ ভূমিকা সমাজ ও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি এম.এম. আহমদ মনির (দৈনিক পূর্বকোণ), সাধারণ সম্পাদক এরশাদ আলম (গ্লোবাল টিভি), সহ-সভাপতি অধ্যাপক আব্দুল খালেক (দৈনিক ভোরের ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন সুশীল (বীর চট্টগ্রাম মঞ্চ), সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক মোজাহিদ হোসেন সাগর (দৈনিক সকালের সময়), প্রচার সম্পাদক এহতেশামুল হক রাব্বি (বাংলা পোস্ট), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইউসুফ (পূর্বতারা) ও দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী (দিনকাল) নির্বাচিত হন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন মনির আহমদ আজাদ (দৈনিক রূপালী বাংলাদেশ), ডা. মুহাম্মদ কামাল উদ্দীন (সাতকানিয়া-লোহাগাড়া বার্তা), মিনহাজ উদ্দীন (দৈনিক পূর্বকোণ) ও রায়হান সিকদার (দৈনিক প্রতিদিনের সংবাদ)।অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ