শিরোনাম
চবিতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালন চবির হীরকজয়ন্তীর মঞ্চ মাতাবেন জেমস, আসছে ‘নগর বাউল’ কলাউজানে ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকার বেশি উন্নয়নকাজ, আলোচনায় প্যানেল চেয়ারম্যান হাবিব ‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ, শুরু হচ্ছে যৌথ মহড়া ‘কারাত-২০২৬’ মফস্বল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথবাক্য পাঠ সম্পন্ন শাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো আইসিএওর নিরাপত্তা অডিট, চট্টগ্রামে পৌঁছেছেন চার সদস্যের দল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান, বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

চবির হীরকজয়ন্তীর মঞ্চ মাতাবেন জেমস, আসছে ‘নগর বাউল’

রিয়াদ ইসলাম, চবি / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উদযাপন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের পথচলা উদযাপনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে আগামী ১৮ নভেম্বর আয়োজিত মূল অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন দেশের জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস ও তাঁর ব্যান্ড দল ‘নগর বাউল’।

সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দঘন পরিবেশ তৈরি করাই আয়োজকদের মূল লক্ষ্য।

উপ-উপাচার্য জানান, ১৮ নভেম্বরের মূল আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা। সেখানে জেমস তাঁর পুরো ব্যান্ড দল ‘নগর বাউল’ নিয়ে সরাসরি সংগীত পরিবেশন করবেন। দেশের জনপ্রিয় এই রক তারকার পরিবেশনা হীরকজয়ন্তীর উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুধু দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনাই নয়, হীরকজয়ন্তীর সাংস্কৃতিক আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক চর্চাকেও। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরাও মঞ্চে নিজেদের পরিবেশনা তুলে ধরবেন। তাঁদের পরিবেশনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা ও সৃজনশীলতার প্রকাশ ঘটবে।

অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, নগর বাউল ও জেমস হীরকজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গত ৩০ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সবাইকে নিজ নিজ নিবন্ধন সম্পন্ন করার পাশাপাশি অন্যদেরও নিবন্ধনে উৎসাহিত করতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বা অ্যালামনাইদের প্রতি তিনি হীরকজয়ন্তীর আয়োজনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘ ছয় দশকে দেশের উচ্চশিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী উদযাপন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পুনর্মিলন, স্মৃতিচারণ এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও অর্জনকে তুলে ধরার একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

জেমসের জনপ্রিয় গান এবং ‘নগর বাউল’-এর পরিবেশনা ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে ১৮ নভেম্বরের সাংস্কৃতিক সন্ধ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপনের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ