শিরোনাম
বাঁশখালীতে অর্থ আত্মসাৎ মামলায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার ভূমি মন্ত্রণালয়ের নিয়োগে প্রক্সি জালিয়াতি, ভুয়া প্রার্থী থানায় পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সাতকানিয়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া প্রতিনিধি / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় একটি পুকুর থেকে মো. ইলিয়াস (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে বাড়ির পাশের রাস্তার ধারে কচুরিপানায় আচ্ছাদিত একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে বিষয়টি সাতকানিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মো. ইলিয়াস ওই এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, ইলিয়াস দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন এবং প্রায়ই মদ্যপ অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ