শিরোনাম
আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপির অবস্থান শক্তিশালী করতে চন্দনাইশে মতবিনিময় সভা চট্টগ্রাম ও হাটহাজারীতে প্রতিমন্ত্রী মীর হেলালের মানবিক সহায়তা বিতরণ বাঁশখালীতে জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী যুব র‍্যালী ও সমাবেশ খামেনির মরদেহ তেহরানে, জানাজায় ৩ কোটি মানুষের সমাগমের প্রত্যাশা সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের মাসিক বিল আদায় প্রায় সাড়ে ৭ কোটি টাকা, সেবা পাচ্ছেন ৭৮ হাজার গ্রাহক নৌবাহিনীর বহরে জাপানের ৫ উচ্চগতির পেট্রোল বোট যুক্ত জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমে ১,৫২৮ টাকা অপরাধ দমনে কেরানীহাটজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন চট্টগ্রাম বন্দরে শতভাগ ডিজিটাল ডেলিভারি ব্যবস্থা, বাড়ল সেবার গতি ও স্বচ্ছতা সামাজিক কল্যাণ তহবিল ১ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ, সদস্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতের পরিকল্পনা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বাঁশখালীতে জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী যুব র‍্যালী ও সমাবেশ

বার্তা টুডে ডেস্ক / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক যুব র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

সকালেই উপজেলার মিয়ার বাজার এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালীটি শুরু হয়। র‍্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক যুবক, ছাত্র, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালীটি মাদকবিরোধী বিভিন্ন স্লোগান প্রদর্শন করতে করতে উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিএস প্লাজা শপিং সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, “মাদক আজ সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদেরকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার আরও কার্যকর ভূমিকা কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক যুবক, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ