শিরোনাম
রাউজানে বন্যাদুর্গত মানুষের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী, যুবদলের ত্রাণ বিতরণ অব্যাহত বন্যার্তদের পাশে জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে দুই শিশুর মৃত্যু বন্যার্তদের খোঁজে সাতকানিয়ায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বিতরণ করলেন ত্রাণ সরকার ও বিত্তবানদের এই দুর্যোগে বাঁশখালীবাসীর পাশে থাকার আহবান বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে দুই শিশুর মৃত্যু

আফনান চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে মিরাজ ও আশিক নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আশিক বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। অপর নিহত শিশু মিরাজ একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে বের হলে পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল পানির স্রোতে ভেসে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয় এলাকাজুড়েও গভীর শোকের ছায়া বিরাজ করছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, “পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সবাইকে বন্যার পানির তীব্র স্রোত থেকে শিশুদের নিরাপদে রাখার জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ