শিরোনাম
টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের নিচে যুবক, দুই পা ও হাতের অংশ বিচ্ছিন্ন গ্রেপ্তার ডেভিড ইমনসহ চারজন চট্টগ্রামে, জেলা পুলিশের হেফাজতে দুই সন্তানকে নিয়ে আবেগঘন গানে ফিরলেন ইসফাতারা রনি, প্রকাশ পেল ‘লক্ষ্মী সোনামণি’ বিদায়বেলায় আবেগঘন বার্তা দিলেন বাঁশখালীর বিদায়ী এসিল্যান্ড ওমর সানী আকন রেল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে কুমিল্লায় ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি অবহেলিত নারীদের স্বপ্ন পূরণে কাজ করছে ‘আলোকিত নারী কল্যাণ সংগঠন’ বান্দরবানে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত খুলছে স্যাম ব্যাটারি রিজেনারেশন কোরআনের হাফেজ তৈরির অঙ্গীকারে গাউছিয়া ছালেকিয়া মাদ্রাসার ছবক অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের নিচে যুবক, দুই পা ও হাতের অংশ বিচ্ছিন্ন

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দোহাজারী রেলস্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহত মোরশেদ আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও রেলস্টেশন সূত্রে জানা যায়, ঘটনার সময় মোরশেদ আলম পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে দোহাজারী রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করছিলেন। এ সময় একটি পিডিবির শান্টিং ট্রেন পেছন থেকে সামনের দিকে পুশিং করে যাচ্ছিল।

ট্রেনটির ইঞ্জিন পেছনের দিকে থাকায় চালক সামনে অবস্থানরত লোকজনকে সতর্ক করতে বারবার সাইরেন ও হর্ন বাজাচ্ছিলেন। তবে রেললাইনের ওপর ভিডিও তৈরিতে ব্যস্ত থাকায় মোরশেদ আলম ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা ট্রেনের সতর্কসংকেতের বিষয়টি খেয়াল করেননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

একপর্যায়ে হর্ন বাজাতে বাজাতে ট্রেনটি তাদের খুব কাছে চলে এলেও তারা সময়মতো রেললাইন থেকে সরে যেতে পারেননি। এতে মোরশেদ আলম ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ও গুরুতর আঘাতের কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি চলাচলের সময় চালক একাধিকবার হর্ন ও সাইরেন বাজালেও রেললাইনের ওপর অবস্থানরত ব্যক্তিরা সতর্কসংকেতের প্রতি খেয়াল করেননি। পরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবক গুরুতর আহত হন।

দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান মারুফ জানান, গুরুতর আহত অবস্থায় মোরশেদ আলমকে হাসপাতালে আনা হয়। তার দুই পা ও এক হাতের অংশ বিচ্ছিন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেললাইন ও রেলস্টেশন এলাকায় ভিডিও বা ছবি ধারণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা জানান, চলন্ত ট্রেনের গতি ও দূরত্ব সম্পর্কে ভুল ধারণা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। তাই রেললাইনের ওপর অবস্থান না করে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ