সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

বিএনপি নেতাদের প্রাণবন্ত অংশগ্রহণে সাতকানিয়ায় মিলন মেলা অনুষ্ঠিত

এরশাদ আলম, লোহাগাড়া
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বারদোনা বাহাদির পাড়া সিএনজি স্টেশন এলাকায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ও সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা ব্যারিস্টার ওসমান চৌধুরী।

প্রবীণ বিএনপি নেতা জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য দিদারুল আলম এবং উপজেলা ছাত্রদল নেতা আবদুল করিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা এডভোকেট ওমর ফারুক চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনাছ, সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন শিবলু ও মোহাম্মদ জাবের।

এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর