রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বিভ্রান্তি নয়, বাস্তবভিত্তিক রূপরেখা নিয়েই বিএনপি এগোচ্ছে: বক্কর

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১২৫

গণভোটের কথা বলে একটি অশুভ শক্তি নতুন ষড়যন্ত্রের মাস্টারপ্ল্যান করছে—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, “তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করছে, জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চাইছে। ক্ষমতায় যাওয়ার লালসায় মৌলিক নীতির বাইরে গিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তি ছড়াতে বিশেষ বাহিনী গড়ে তোলা হয়েছে।

তিনি আরও বলেন, “পিআর, সংস্কার, গণভোট—এসব শব্দ দিয়ে নানামুখী বিতর্ক সৃষ্টি করে তারা নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার পাঁয়তারা করছে। অথচ সাধারণ মানুষ এসব সম্পর্কে জানে না। তাই জনগণকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে হবে।”

আবুল হাশেম বক্কর বলেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। “এখানে সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে এই ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে।”

তিনি আরও বলেন, “জনগণই রাষ্ট্রের মালিক—এই বিশ্বাস থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের এই রূপরেখা প্রণয়ন করেছেন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিএনপি একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়।”

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর চকবাজার ধনির পুল এলাকায় পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা কর্মসূচি’ প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার পরিচালনায় এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আমিন মাহমুদ চৌধুরী, ইব্রাহিম বাচ্চু, রেজিয়া বেগম মুন্নি, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মোহাম্মদ মনসুর, কামরুন নেছা, নাছিমা আক্তার, দুলাল সওদাগর, শামিম আহমদ, জিয়াউল হক মিন্টু, জাহেদুল হক, মো. সেলিম, মো. সোহেল, জাকির হোসেন, সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, মো. মিজান, মো. আলমগীর, মো. বাপ্পি, মো. শরীফ, ওমর ফারুক রানা, মো. মোস্তফা আলম, মো. মিনু, মো. হীরা, জহির উদ্দিন, রিয়াজ উদ্দিন, মো. শাহাবুদ্দিন প্রমুখ।

আবুল হাশেম বক্কর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চকবাজার ধনির পুল ফালাহ গাজী জামে মসজিদের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন। পরে চকবাজার কাচাবাজার, তেলিপট্টি মোড়, অলি খাঁ মসজিদ মোড় ও গুলজার মোড় এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর