সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

এলডিপির দুই দশক পূর্তি উপলক্ষে লোহাগাড়ায় সংগঠনিক সভা

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩০

বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা এলডিপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলা এলডিপির কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আহমদ কবির চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি জনাব লিয়াকত আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কলাউজান ইউনিয়ন এলডিপির সভাপতি মাস্টার আলহাজ্ব আব্দুস সাত্তার, লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, চরম্বা ইউনিয়ন এলডিপির সভাপতি আলহাজ্ব নাজিমউদ্দিন নজির মেম্বার, পুটিবিলা ইউনিয়ন এলডিপির সভাপতি আক্তার মেম্বার ও সাধারণ সম্পাদক নুরুল আলম কোম্পানি, পদুয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, আধুনগর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, এবং চুনতি ইউনিয়ন এলডিপির সভাপতি জনাব সিদ্দিক আহমদ।

এছাড়া গণতান্ত্রিক যুবদলের লোহাগাড়া উপজেলা সভাপতি শাহজাদা মিয়া, সাধারণ সম্পাদক হানিফ, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি মো. শাহ আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন যুবদল সভাপতি যুবনেতা মিনহাজ, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি শাহাবুদ্দিন এবং গণতান্ত্রিক ছাত্রদল লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফাহিমসহ আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকীকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর