রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালানো আসামি মাহবুব আলম গ্রেফতার

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৫

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশ হেফাজত হতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামি মোহাম্মদ মাহবুব আলম (৪৩)–কে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ডবলমুরিং থানায় দায়েরকৃত মামলার পলাতক আসামি মাহবুব আলম চান্দগাঁও এলাকায় অবস্থান করছে। মামলাটি ১৪ নম্বর মামলা, তারিখ ২০ নভেম্বর ২০২৪ ইং; ধারা—১৪৩/১৪৮/১৪৭/১৪৯/১০৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫৬০ পেনাল কোড ১৮৬০।

এরই প্রেক্ষিতে ২৬ অক্টোবর ২০২৫ ইং তারিখ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চান্দগাঁও থানার ফয়জুল্লা বলির বাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় আসামি মাহবুব আলম (৪৩), পিতা-মোঃ ফজল করিম, সাং-কাপুড়িয়া, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম—কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, পরবর্তীতে সিডিএমএস পর্যালোচনা করে জানা যায়—গ্রেফতারকৃত মাহবুব আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় নাশকতা ও মাদক সংক্রান্ত মোট ৬টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর