শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের স্থান পরিদর্শন করলেন পার্বত্যমন্ত্রী, ইজতেমায় ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা নাচ, অভিনয় ও মডেলিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অপূর্ব এক্টোপিক প্রেগন্যান্সি: গর্ভাবস্থার একটি নীরব জরুরি অবস্থা আন্তর্জাতিক মঞ্চে নিজেকে দেখতে চান ফ্লাভিয়া ইসলাম সনাতনী পরিবারের পাশে এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন: আবু সুফিয়ান এমপি লাঙ্গলকোট-লাকসাম সেকশনে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত উপসহকারী প্রকৌশলী সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের প্রচারণা রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ প্রশিক্ষণার্থী শিশুর সংকটাপন্ন অবস্থায় PICU কেন গুরুত্বপূর্ণ: দ্রুত সিদ্ধান্ত, নিবিড় পর্যবেক্ষণ ও সমন্বিত চিকিৎসা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

নাচ, অভিনয় ও মডেলিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অপূর্ব

হৃদয় খান / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নৃত্যে জাতীয় পর্যায়ে সাফল্য, শিক্ষাজীবনে কৃতিত্ব এবং সৌন্দর্য প্রতিযোগিতায় অর্জন—বহুমুখী প্রতিভা ও সৃজনশীলতায় নিজের অবস্থান গড়ে তুলছেন সায়মা হাসিবা অপূর্ব। শৈশবে মায়ের অনুপ্রেরণায় নাচের জগতে পা রাখা এই শিল্পী এখন নৃত্যের পাশাপাশি অভিনয় ও মডেলিংয়েও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার স্বপ্ন দেখছেন তিনি।

মাত্র তিন থেকে চার বছর বয়সে ২০০৮ সালে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে নৃত্যজগতে যাত্রা শুরু হয় অপূর্বর। ছোটবেলায় শান্ত ও চুপচাপ স্বভাবের হলেও নাচের প্রতি তাঁর ছিল বিশেষ আগ্রহ। সময়ের সঙ্গে সেই আগ্রহ পরিণত হয়েছে নিয়মিত শিল্পচর্চায়। নৃত্যকে নিজের প্রতিভা বিকাশের মাধ্যম হিসেবে গ্রহণ করে ধারাবাহিক অনুশীলন ও পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন তিনি।

শিল্পচর্চার পাশাপাশি শিক্ষাজীবনেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন অপূর্ব। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা শেষে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অধ্যয়ন করেন তিনি। পরে ইডেন সরকারি মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। উভয় পর্যায়েই প্রথম শ্রেণি অর্জন করেন তিনি। পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় রেখে এগিয়ে যাওয়াকে নিজের পথচলার গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখেন এই শিল্পী।

নৃত্যে দক্ষতা বাড়াতে বাফার ধানিয়া শাখা, জাগো আর্ট সেন্টার ও সমর্পণ কলাকেন্দ্রে প্রশিক্ষণ ও চর্চা করেছেন অপূর্ব। তাঁর নৃত্যগুরু বৈশাখী মজুমদার। নিয়মিত অনুশীলনের স্বীকৃতি হিসেবে জাতীয় নৃত্য শিক্ষা সপ্তাহ ২০২১-এ উচ্চাঙ্গ নৃত্যে এবং ২০২২ সালে লোকনৃত্যে প্রথম স্থান অর্জন করেন তিনি। এসব অর্জন নৃত্যশিল্পী হিসেবে তাঁর আত্মবিশ্বাস ও পেশাগত আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।

নৃত্যের পাশাপাশি সৌন্দর্য প্রতিযোগিতাতেও সাফল্য অর্জন করেছেন সায়মা হাসিবা অপূর্ব। ‘ফেস অব এশিয়া ২০২১’-এর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার অভিজ্ঞতার পাশাপাশি ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার ২০২২’-এ প্রথম রানার-আপ হন তিনি। ‘আগামীর তারকা ২০২৩’-এর চূড়ান্ত পর্বেও জায়গা করে নেন। সম্প্রতি ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার মিসেস বিভাগে দ্বিতীয় রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন অপূর্ব। এ সাফল্যের জন্য আয়োজক মলি আক্তার ও মো. ইকবাল হোসেইনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মঞ্চে নৃত্য পরিবেশনার পাশাপাশি অভিনয়, টেলিভিশন বিজ্ঞাপন, অনলাইন ভিডিও বিজ্ঞাপন, সংগীতচিত্র ও আলোকচিত্রের কাজেও যুক্ত রয়েছেন অপূর্ব। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান এবং ওটিটি ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের পরিবেশনায় অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া ‘সেইলর’, ‘বিশ্বরঙ’ ও ‘দ্য পার্পলস বাই জ্যাজ’-এর সঙ্গে বিজ্ঞাপন ও আলোকচিত্রের কাজ করেছেন তিনি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লোকনাট্য দলের প্রযোজনা ‘কঞ্জুস’ ও ‘সুন্দর’ নাটকেও কাজ করেছেন সায়মা। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে নৃত্য, অভিনয় ও মডেলিংয়ের বিভিন্ন ক্ষেত্রে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন তিনি। ভবিষ্যতে বড় পর্দায় কাজ করার পাশাপাশি দেশের স্বনামধন্য ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার প্রত্যাশাও রয়েছে তাঁর।

নিজের সৃজনশীল উদ্যোগ ‘রুটস ইন রিদম’-কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তোলার পরিকল্পনা রয়েছে অপূর্বর। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উৎসাহিত করতে চান তিনি। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টিতে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।

নিজের পথচলায় মাকে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন সায়মা হাসিবা অপূর্ব। পাশাপাশি স্বামী মো. নুরুল ইসলাম ও বোনের সমর্থন তাঁকে সামনে এগিয়ে যেতে সাহস জোগায়। তাঁর মতে, সততা, ইতিবাচক মনোভাব ও নিরলস পরিশ্রমের মাধ্যমে স্বপ্নের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

নৃত্যশিল্পী হিসেবে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অভিনয় ও মডেলিংয়েও নিজের অবস্থান শক্ত করতে চান অপূর্ব। একই সঙ্গে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই তাঁর আগামীর প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ