শিরোনাম
চবিতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালন চবির হীরকজয়ন্তীর মঞ্চ মাতাবেন জেমস, আসছে ‘নগর বাউল’ কলাউজানে ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকার বেশি উন্নয়নকাজ, আলোচনায় প্যানেল চেয়ারম্যান হাবিব ‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ, শুরু হচ্ছে যৌথ মহড়া ‘কারাত-২০২৬’ মফস্বল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথবাক্য পাঠ সম্পন্ন শাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো আইসিএওর নিরাপত্তা অডিট, চট্টগ্রামে পৌঁছেছেন চার সদস্যের দল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান, বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

চবিতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালন

চবি প্রতিনিধি / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন ও স্বেচ্ছায় রক্তদানকারীদের নথিভুক্ত করেছে বিআরএফ ইয়ুথ ক্লাবের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে সংগঠনটির সভাপতি নিয়াজ মাখদুম বলেন, “স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত। তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং প্রত্যেককে নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করে তোলাই আমাদের এ ক্ষুদ্র উদ্যোগের মূল উদ্দেশ্য। মানুষের জীবন বাঁচাতে রক্তের কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, মানবিক এই কার্যক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবেন।”

কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তৌহিদ সাদিক ফাহিম বলেন, “নিজের রক্তের গ্রুপ জানা প্রত্যেক সচেতন নাগরিকের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটানোর পাশাপাশি এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে মানবিকতা ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
আয়োজকদের মতে, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং মানবিক কাজে তরুণদের সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ