শিরোনাম
১৭ বছর আগের হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৫ বছরের কারাদণ্ড ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণে সর্বোচ্চ প্রস্তুতি রেলের ডিবি অভিযানে অস্ত্র-গুলিসহ বড় সাজ্জাদ ও রায়হান বাহিনীর দুই সদস্য গ্রেফতার ধর্ষণের পর শিশু রামিসা হত্যা ও বাকলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন কোরবানির ঈদে সড়কে গরুর হাট না বসানোর আহ্বান সচেতন নাগরিক ফোরামের চট্টগ্রাম বন্দরে যানবাহনের গেট পাস সহজীকরণে ৫ গেটে বুথভিত্তিক সেবা চালু ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে ভোট বর্জনের আহ্বান সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আনোয়ারায় চিকিৎসার নামে প্রতারণা: অবৈধ ডেন্টাল কেয়ারে বাড়ছে ভোগান্তি সাংসদ আবু সুফিয়ানের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময় সভা, আবাসন খাতের সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বিরোধে চেম্বার জজ আদালতের আদেশ, বহাল থাকছে পূর্বের অবস্থান
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সাংসদ আবু সুফিয়ানের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময় সভা, আবাসন খাতের সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা

বার্তা টুডে ডেস্ক / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

বৃহস্পতিবার (২১ মে) তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আবাসন খাতের নানা সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসানের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।

মতবিনিময় সভায় মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, অনেক ডেভেলপার প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা না মেনে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। এছাড়া ব্যক্তি পর্যায়ে শেয়ার বিল্ডিংয়ের মাধ্যমে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে। এসব অনিয়মের কারণে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ডেভেলপারদের রিহ্যাবের সদস্যভুক্ত হওয়া বাধ্যতামূলক।

সভায় রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর রিয়েল এস্টেট খাতে কম সুদে ব্যাংক ঋণ চালুর প্রস্তাব দেন। পাশাপাশি নির্মাণ সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে মধ্যবিত্ত মানুষের জন্য স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব।

এ সময় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, কর্ণফুলী নদীর তীরবর্তী অনেক খালি জায়গা রয়েছে, যেখানে রিহ্যাব সদস্যরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারেন। তিনি রিহ্যাবের দাবিগুলো লিখিত আকারে উপস্থাপনের পরামর্শ দেন এবং আশ্বস্ত করেন যে, আবাসন খাত সংশ্লিষ্ট দাবিদাওয়া সংসদ অধিবেশনে তুলে ধরবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ ও আশীষ রায় চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ