শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক রেললাইন অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান দেওয়ার উদ্যোগ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ডিবি অভিযানে অস্ত্র-গুলিসহ বড় সাজ্জাদ ও রায়হান বাহিনীর দুই সদস্য গ্রেফতার

বার্তা টুডে ডেস্ক / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) বিভাগের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড তাজা গুলি ও শর্টগানের কার্তুজসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শুভ (২২) ও মোঃ সুমন (৩৩)। তারা দুজনই চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

সিএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় ডিবি (উত্তর) বিভাগের একটি চৌকস দল শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কের একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে বড় সাজ্জাদ ও রায়হানের অস্ত্রধারী সহযোগী হিসেবে পরিচিত দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে অস্ত্র ও গুলি থাকার তথ্য পাওয়া গেলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে শুভর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া সুমনের কাছ থেকে আরও একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া পিস্তলগুলোর স্লাইডে “MADE IN USA” এবং একটি অস্ত্রে “CHINA” লেখা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে চট্টগ্রাম জেলা ও সিএমপি’র বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদাবাজির উদ্দেশ্যে চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে একাধিকবার গুলি বর্ষণের ঘটনায় এবং বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় যুবক রাজু হত্যা মামলায় তাদের সম্পৃক্ততার তথ্য মিলেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া শুভ ও সুমনের বিরুদ্ধে রাউজান থানায় পৃথক দুটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ