শিরোনাম
জিয়া মঞ্চ বান্দরবান পৌর শাখার ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক এরশাদ ও সদস্য সচিব দেলোয়ার মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান-শাহজাহান চৌধুরী চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে রিহ্যাবের প্রস্তাবে মেয়রের আশ্বাস ‘মাছ না মিললে চালও জোটে না’—হালদা পাড়ের জেলেদের জীবনে বিকল্প আয়ের নতুন সম্ভাবনা সিএমপি কমিশনারের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময়, যৌথ কমিটি গঠনের প্রস্তাব দি চিটাগাং কো-অপারেটিভ সোসাইটি লিঃ–এ দ্বন্দ্ব চরমে, উচ্চ আদালতের আদেশে স্বস্তি সদস্যদের মধ্যে অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে বাঁশখালী ইকোপার্ক ঢাকা-চট্টগ্রাম দূরপাল্লার বাস সার্ভিস যাত্রীসেবা নাকি হয়রানি? খাল পুনরুদ্ধারে বাঁশখালীতে মাঠে নামলো প্রশাসন ও জনপ্রতিনিধিরা পর্যটক হারাতে বসেছে বাঁশখালী ইকোপার্ক, ঝুঁকিপূর্ণ সাঁকো ও জরাজীর্ণ স্থাপনায় থমকে গেছে পর্যটন
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সিএমপি কমিশনারের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময়, যৌথ কমিটি গঠনের প্রস্তাব

বার্তা টুডে ডেস্ক / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়ের সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) নগরীর লালদীঘি পাড়স্থ সিএমপি সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির নেতৃত্ব দেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। এ সময় রিহ্যাবের পক্ষ থেকে আবাসন খাত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা হয়।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট বলেন, রিহ্যাব সদস্য, ভূমি মালিক ও ফ্ল্যাট ক্রেতাদের মধ্যে সৃষ্ট মতবিরোধ বা অন্যান্য সমস্যা সমাধানে রিহ্যাব ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০-এর ধারা ৩৬ (১) অনুযায়ী যেকোনো বিরোধ প্রথমে আপোষে নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে থানায় অভিযোগ গ্রহণের আগে বিষয়গুলো রিহ্যাবের মেডিয়েশন অ্যান্ড কাস্টমার কেয়ার কমিটিতে পাঠানোর অনুরোধ জানান তিনি।

রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর বলেন, চট্টগ্রামে বর্তমানে রিহ্যাব সদস্য নয়—এমন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান নিয়মনীতি না মেনে ভবন নির্মাণ ও রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের অনিয়ম ও প্রতারণার দায় অনেক সময় রিহ্যাবের ওপর বর্তায়, যা সংগঠনের সুনাম ক্ষুণ্ন করছে। তিনি এ বিষয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন এবং সিএমপি ও রিহ্যাবের সমন্বয়ে একটি যৌথ মনিটরিং সেল গঠনের প্রস্তাব দেন।

রিহ্যাবের পরিচালক ও কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, প্রকল্প বাস্তবায়নের সময় অনেক ক্ষেত্রে ভূমি মালিক বা প্রভাবশালী মহলের হয়রানির শিকার হতে হয়। এতে ডেভেলপার প্রতিষ্ঠানগুলো আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব সমস্যা নিরসনে প্রশাসনিক সহায়তার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী দেশের আবাসন সংকট নিরসনে রিহ্যাবের অবদান এবং সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি রিহ্যাব সদস্যদের যেকোনো সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য নগরীর প্রতিটি থানায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি রিহ্যাব সদস্যদের সমস্যা সমাধানে সিএমপির পক্ষ থেকে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে আইন মেনে নির্ধারিত সময়ে ভবন নির্মাণ সম্পন্ন করার আহ্বান জানান রিহ্যাব প্রতিনিধিদের প্রতি।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিসি (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ ও আশীষ রায় চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ