শিরোনাম
জিয়া মঞ্চ বান্দরবান পৌর শাখার ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক এরশাদ ও সদস্য সচিব দেলোয়ার মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান-শাহজাহান চৌধুরী চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে রিহ্যাবের প্রস্তাবে মেয়রের আশ্বাস ‘মাছ না মিললে চালও জোটে না’—হালদা পাড়ের জেলেদের জীবনে বিকল্প আয়ের নতুন সম্ভাবনা সিএমপি কমিশনারের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময়, যৌথ কমিটি গঠনের প্রস্তাব দি চিটাগাং কো-অপারেটিভ সোসাইটি লিঃ–এ দ্বন্দ্ব চরমে, উচ্চ আদালতের আদেশে স্বস্তি সদস্যদের মধ্যে অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে বাঁশখালী ইকোপার্ক ঢাকা-চট্টগ্রাম দূরপাল্লার বাস সার্ভিস যাত্রীসেবা নাকি হয়রানি? খাল পুনরুদ্ধারে বাঁশখালীতে মাঠে নামলো প্রশাসন ও জনপ্রতিনিধিরা পর্যটক হারাতে বসেছে বাঁশখালী ইকোপার্ক, ঝুঁকিপূর্ণ সাঁকো ও জরাজীর্ণ স্থাপনায় থমকে গেছে পর্যটন
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

জিয়া মঞ্চ বান্দরবান পৌর শাখার ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক এরশাদ ও সদস্য সচিব দেলোয়ার

বান্দরবান প্রতিনিধি / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পার্বত্য জেলা বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন ‘জিয়া মঞ্চ’-এর বান্দরবান সদর পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা এরশাদ আলমকে আহ্বায়ক এবং দেলোয়ার হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) রাত ৯টার দিকে জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবগঠিত এই কমিটির অনুমোদনপত্র তুলে দেন জিয়া মঞ্চ বান্দরবান জেলা শাখার আহ্বায়ক হেলাল উদ্দিন স্বাধীন এবং সদস্য সচিব মো. মহিউদ্দিন।

জানা যায়, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৫ জন যুগ্ম-আহ্বায়ক এবং অন্যান্য সদস্যদের সমন্বয়ে মোট ৫১ সদস্য রাখা হয়েছে।

অনুষ্ঠানে জেলা জিয়া মঞ্চের নেতারা বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলার সাতটি উপজেলা ও দুইটি পৌরসভায় ধারাবাহিকভাবে আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম চলছে। সাবেক ছাত্রনেতা, ত্যাগী ও প্রবীণ বিএনপি নেতাদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হচ্ছে, যাতে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হয়।

জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক হেলাল উদ্দিন স্বাধীন বলেন, “দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এবং নতুন নেতৃত্ব তৈরি করতে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটে কমিটি গঠন করছি। নবগঠিত আহ্বায়ক কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

এসময় জেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ, নবগঠিত পৌর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ