শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

বোয়ালখালীর সাংবাদিকদের ঐক্যের নতুন প্ল্যাটফর্ম “সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম”

বার্তা টুডে ডেস্ক / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে “বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, পেশাগত উন্নয়ন ও বোয়ালখালীর সাংবাদিক সমাজকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এই ফোরাম গঠন করা হয়েছে।

১৫ মে শুক্রবার রাতে নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম।

সভায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া দৈনিক সকাল বেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলীকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দৈনিক আগামীর সময়-এর বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত, দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক সুলতান মাহমুদ সেলিম, দৈনিক সমরের মুজাহিদুল ইসলাম, বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী এবং বিডিনিউজের স্টাফ রিপোর্টার উত্তম সেনগুপ্ত।

সভায় বক্তারা বলেন, বোয়ালখালীর সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও বিভিন্ন সামাজিক উদ্যোগে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে চট্টগ্রাম শহরে কর্মরত বোয়ালখালীর সকল সাংবাদিককে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ফোরামের পক্ষ থেকে আগ্রহী সাংবাদিকদের সদস্য ফরম সংগ্রহের জন্য আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগের জন্য আহ্বায়ক তৌফিকুল ইসলাম বাবর (মোবাইল: ০১৯৭৭৪৫৪৭৬৬) এবং সদস্য সচিব মুহাম্মদ নাজিম উদ্দিনের (মোবাইল: ০১৭১৮-২২৪২১৭) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নবগঠিত এই সংগঠন বোয়ালখালীর সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য ও পেশাগত সহযোগিতার নতুন দিগন্ত তৈরি করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ