শিরোনাম
বাঁশখালীতে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ভাতিজা নিহত কর্ণফুলীতে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পিএবি মহাসড়ক যেন মরণফাঁদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিধবা নারীর সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের সাথে দোহাজারী পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রেলওয়ের আর্থিক স্বচ্ছতায় সিএজি অডিট জোরদার বাঁশখালীতে গভীর রাতে এসিল্যান্ডের অভিযান: মাটিভর্তি ড্যাম্পার জব্দ অপরাধীর কোনো দল নেই, জড়ালে আইন হবে আরও কঠোর: প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদযাত্রা: ২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে মিলবে টিকিট ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পূর্বাঞ্চল রেলের বিশেষ উদ্যোগ, জিএম সুবক্তগীনের কঠোর নির্দেশনা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৭ মে) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জাফর সাদেক (৫০) ফিরিঙ্গি বাজার এলাকার চুরিয়ালটুলি লেন এলাকার মো. আব্দুর শুক্কুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জাফর সাদেককে গ্রেপ্তার পুলিশ। ফেনী মডেল থানার আরও একটি মাদক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ