
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সহযোগী সংগঠন
শ্রমিক উইংয়ের কুষ্টিয়া জেলা শাখার অফিস উদ্বোধন হয়েছে।
বুধবার ২৩ শে জুলাই ২০২৫ সন্ধ্যা সাতটার সময় শ্রমিক উইং এন সি পি কুষ্টিয়া জেলা কার্যালয় ২৩ সুকান্ত বিপনী কেন্দ্র দ্বিতীয় তলা এন এস রোড কুষ্টিয়া শুভ উদ্বোধন ও আলোচনা সভা উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক উইংএন সি পি কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসের আলী।
উদ্বোধননী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রমিক উইংয়ের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মতিয়ার রহমান মতি,সদস্য আসলাম আলী, হালিম খান, নুরুল শেখ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ নাজমুল ইসলাম, এনসিপির সমর্থক মো: সাজেদুর রহমান ( বিপুল), মো: তাছের, রাসেল পারভেজ, নাদিয়া ইসলাম মিম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন,কিভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরো বেশি দূর অগ্রসর করা যায়, কিভাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সবাইকে সাহায্য সহযোগিতা করা যায়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক নিজাম উদ্দিন এবং যুগ্ম সমন্বয়ক মতিয়ার রহমান প্রতিশ্রুতি দেন তারা সব সময় যেকোন প্রয়োজনের শ্রমিকদের সহযোগিতায় নিজেদেরকে সবসময় নিযুক্ত রাখবেন। যেকোনো বাধা কে মোকাবেলা করে তারা সবসময় অসহায় শ্রমিকদের পাশে শ্রম বিনিময় করে সকল প্রকার সমস্যার সমাধান করার জন্য সচেষ্ট থাকবেন ।