শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

চাতরী চৌমুহনী বাজারে সিএনজি (অটোরিকশা) নৈরাজ্য, ভোগান্তিতে যাত্রীরা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
  • শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৪০

আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে সন্ধ্যা নামার পর সিএনজি (অটোরিকশা) নৈরাজ্য।প্রায় সব জায়গায় দ্বিগুণের বেশি ভাড়া নিচ্ছে ভুক্তভোগী যাত্রীরা হয়রানির শিকারসহ জিম্মি সিএনজি (অটোরিকশা) চালকদের হাতে।প্রশাসন কোন উদ্যােগ নিচ্ছেনা বলে দাবি করছে সচেতন মহল।

জানা যায়, সন্ধ্যার পর থেকে চাতরী চৌমুহনী বাজার থেকে বন্দর সেন্টার ১০ টাকা পরিবর্তে ২০ -২৫ টাকা।ঘাট থেকে চাতরী চৌমুহনী ভাড়া ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা।কাফকো-সেন্টার থেকে মেরিন একাডেমি ১৫ টাকার পরিবর্তে ৩০-৪০টাকা,সেন্টার থেকে বটতলী ভাড়া ১৫ টাকা হলেও নেওয়া হচ্ছে ২০-২৫ টাকা।চাতরী চৌমুহনী থেকে আনোয়ারা ১০ টাকা পরিবর্তে ২০- ৩০ টাকা।

সোলাইমান নামে এক যাত্রী জানান, কি বলবো প্রতিদিন কেইপিজেড গার্মেন্টস ছুটি হলে ৫ টায় এবং ৭টায় তখন ১০ টাকা ভাড়া হয়ে যায় ২০ -৩০ টাকা অন্যদিকে সন্ধ্যা হলে বাড়তি ভাড়া তো সবসময় নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে সিএনজি চালকদের সাথে আমাদের ঝগড়া হচ্ছে। যদি উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিধারিত ভাড়া ঠিক করে দেয় তাহলে সকলের জন্য ভালো হবে।

সিএনজি (অটোরিকশা) নৈরাজ্যের বিষয়ে জানতে আনোয়ারা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মো. আজাদের মুঠোফোনে বক্তব্য জানতে ফোন দেয়া হলেও ফোনে পাওয়া না যাওয়ার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর