শিরোনাম
শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ, জয়ের জন্য ১৯৬ চাই বাংলাদেশের জিয়ার আদর্শ আজও প্রেরণা: সিডিএ চেয়ারম্যান দ্বিতীয় রাউন্ডে প্রথম দল হিসেবে মেক্সিকো, কোরিয়াকে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত শাহ আমানত বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক সাতকানিয়ায় জাতীয় ফল মেলা ২০২৬-এর উদ্বোধন সাতকানিয়া কেরানীহাটে যানজট নিরসনে সংশ্লিষ্টদের সমন্বয় সভা অনুষ্ঠিত স্থবিরতা কাটিয়ে সিডিএকে দুর্নীতিমুক্ত করতে ‘যুদ্ধ’ শুরু: চেয়ারম্যান বেলায়েত অসুস্থ সাবেক এমপি খালেদা রব্বানীর খোঁজ নিতে বাসভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসেই সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের একগুচ্ছ ঘোষণা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সাতকানিয়া কেরানীহাটে যানজট নিরসনে সংশ্লিষ্টদের সমন্বয় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, অবৈধ হকার উচ্ছেদ, ফুটপাত দখলমুক্তকরণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত
সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সবুজ কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেন, ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান রুবেল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন, সাতকানিয়া উপজেলা এনসিপির নেতা তৌহিদুল ইসলাম মাসুম, ছাত্র প্রতিনিধি সাইদ হোসেন মানিক, কেরানীহাট ট্রাফিক পুলিশের প্রতিনিধিবৃন্দ, সাতকানিয়া থানা পুলিশের প্রতিনিধিবৃন্দ, সিএনজি মালিক সমিতির সভাপতি এবং ঈগল পরিবহনের প্রতিনিধিবৃন্দ।

সভায় কেরানীহাট এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ ফুটপাত ও হকার উচ্ছেদ, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আরসিসি ঢালাইয়ের মাধ্যমে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, কেরানীহাট দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। তাই সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে কেরানীহাটকে আরও সুপরিকল্পিত ও যানজটমুক্ত এলাকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ