শিরোনাম
নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

বার্তা টুডে ডেস্ক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় ৯৪ লাখ ৫১ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটে যাত্রী বহির্গমন লাউঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই এবং ডিজিএফআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭ এর যাত্রী মোহাম্মদ আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মোট মূল্য বাংলাদেশি মুদ্রায় ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।

আটক মোহাম্মদ আবু বক্করের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তার পাসপোর্ট নম্বর A02513901 বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানার হেফাজতে রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার রোধ, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি ঠেকাতে বিমানবন্দরে কাস্টমস, গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত নজরদারি আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ