শিরোনাম
নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু, প্রকৃত সুবিধাভোগীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান লায়ন সালাউদ্দীন আলীর / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবারের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। এ কর্মসূচির মাধ্যমে অসচ্ছল ও পিছিয়ে পড়া পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, তথ্য সংগ্রহকারীরা প্রতিটি বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন এবং সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয় এ কার্যক্রম তদারকি করবে। তাই তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তার কর্মসূচি নয়; এটি অসচ্ছল পরিবারের স্বস্তি, নারীর মর্যাদা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা। সঠিক তথ্য সংগ্রহ ও স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপযুক্ত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন। এতে উপস্থিত ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম হাসান, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্সি, ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ শওকত, বিএনপি নেতা মনির আহম্মদ, নুরুল আবছার আক্তার, মোরশেদুল আলম, তাজুল ইসলাম হৃদয়, মোহাম্মদ আলমগীর, রবিউল আলম বুলবুল ও নজরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক গাজী রাসেল হাসান, লোকমান হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আল হেলাল, আতাউল শিকদার, মোহাম্মদ রিসাত ও সোলেমান বাদশা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সমাজসেবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের প্রত্যাশা, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নাঙ্গলমোড়ার অসচ্ছল পরিবারগুলোর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে পরিবারের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, পারিবারিক নিরাপত্তা ও স্বচ্ছলতা বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

স্বপ্ন এখন বাস্তব, বিএনপির প্রতিশ্রুতির বাস্তবায়ন—এমন প্রত্যাশা নিয়ে নাঙ্গলমোড়া ইউনিয়নে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ