শিরোনাম
চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি বিতর্কিত আবছার মেম্বারের কমিটির কার্যালয় উদ্বোধনে এমপি সরোয়ার জামান নিজাম?
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত

লোকোমোটিভের যন্ত্রাংশের তালিকাভুক্তি ও টেন্ডার প্রক্রিয়া নিয়ে আলোচনার কথা জানাল BRSASA / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ রেলওয়ের ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের খুচরা যন্ত্রাংশের প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তি এবং সংশ্লিষ্ট টেন্ডার প্রক্রিয়া নিয়ে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে স্পেয়ারস এন্ড অ্যাকসেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন (BRSASA)। রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবে—এমন তথ্য পাওয়ার পর সংগঠনটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সংগঠনটির সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২১ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে বাংলাদেশ রেলওয়ের ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের খুচরা যন্ত্রাংশের প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তি কার্যক্রম, সংশ্লিষ্ট টেন্ডার প্রক্রিয়া এবং সরবরাহকারী ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার পরিকল্পনা ছিল।

সংগঠনটির দাবি, BRSASA বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি নিবন্ধিত ব্যবসায়িক সংগঠন এবং এফবিসিসিআইয়ের (FBCCI) এ-ক্লাস অ্যাসোসিয়েশন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম জোনের প্রায় ১ হাজার ৫০০ নিবন্ধিত ও অনিবন্ধিত সরবরাহকারী প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ ও প্রতিনিধিত্ব করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের চাহিদা অনুযায়ী দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের খুচরা যন্ত্রাংশ, যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি এবং সরবরাহ করে আসছে। রেলওয়ের পরিবহন ব্যবস্থা সচল রাখতে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সংগঠনটির দাবি।

সংবাদ সম্মেলন স্থগিতের কারণ ব্যাখ্যা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোশাররফ হোসাইন দীপ্তি মুঠোফোনে সংগঠনটির সভাপতিকে জানান, রেলপথ মন্ত্রণালয় উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত বা নির্দেশনা জানাবে। তাঁর পরামর্শের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ফেরদৌসী হুদাকে ঘিরে সাম্প্রতিক প্রচারণার বিষয়েও অবস্থান তুলে ধরা হয়েছে। অ্যাসোসিয়েশনের অভিযোগ, তাঁর রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে প্রতিপক্ষ বিভিন্ন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। তাঁকে রাজনৈতিকভাবে বিতর্কিত করা এবং বিভিন্নভাবে ফাঁসানোর অপচেষ্টা চলছে বলেও দাবি করেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফেরদৌসী হুদা ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত নির্বাচনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি সংগঠনের সভাপতি হিসেবে তৎকালীন সরকারের সফরসঙ্গী হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০২৩–২০২৪ সালে সংগঠনের পরিচালক এবং ২০২৫–২০২৬ মেয়াদে পুনরায় নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর সাংগঠনিক দায়িত্ব ও নির্বাচিত হওয়ার ইতিহাস বিবেচনায় না নিয়ে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সংবাদ সম্মেলনের তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ