শিরোনাম
চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি বিতর্কিত আবছার মেম্বারের কমিটির কার্যালয় উদ্বোধনে এমপি সরোয়ার জামান নিজাম?
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

‘যুবকরাই আদর্শ সমাজ গঠনের অন্যতম শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আমিরাবাদ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে দরসুল কোরআন পরিবেশন করেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সহ-সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবু তাহের, সাবেক আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন।

এছাড়া উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি রফিক দিদার, আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, সহ-সম্পাদক মাস্টার শহিদ এবং ইউনিয়ন যুব বিভাগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল্লাহ চৌধুরীসহ স্থানীয় নেতারা।

সম্মেলনে বক্তারা বলেন, যুবকরাই আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শক্তি। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় যুবসমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। যখনই দেশের মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করা হয়, তখন তরুণ-যুবকরাই রাজপথে নেমে অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তাই দেশ ও জাতির কল্যাণে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সদস্যসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ