শিরোনাম
মেসির ১৭তম বিশ্বকাপ গোলে ইতিহাস, অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: সামার দাভোসে জলবায়ু নেতৃত্ব ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন আজ রাতে আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ: চট্টগ্রামজুড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন সার কারখানা গুলোতে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করার সিধান্ত নিয়েছে সরকার- আনোয়ারায় শিল্পমন্ত্রী মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জাইকার সহযোগিতা চাইলেন সিটি মেয়র অক্সিজেন-কোয়াইশ সড়কে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ, ড্রেনে ময়লা ফেললে জরিমানার হুঁশিয়ারি চন্দনাইশের সাতবাড়িয়ায় ২৫ ও ২৬ জুন সুলতানে কারবালা মাহফিল মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় রাষ্ট্রীয় সংবর্ধনা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

বার্তা টুডে ডেস্ক / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, রোগীবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন (সোমবার) দুপুর ২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সভাকক্ষে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. এ.কে.এম. ফজলুল হক।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম, অর্থ সম্পাদক ডা. মোহাম্মদ ইউসুফ, সহ-সভাপতি ও এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস. এম. লোকমান কবির, সেভরন ক্লিনিক্যাল ল্যাবের ম্যানেজার পুলক পারিয়াল, ন্যাশনাল হাসপাতালের হসপিটাল ডিরেক্টর ডা. আনোয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দিন আলীসহ সংগঠনের বিভিন্ন সদস্য

সভায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম আরও কার্যকর করা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, রোগীবান্ধব সেবা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে সাজিনাজ হাসপাতাল এবং চট্টগ্রামের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে দালিলিক প্রমাণ ছাড়া ‘ভুল চিকিৎসাজনিত শিশু মৃত্যু’ শিরোনামে একপাক্ষিক তথ্য প্রচারের বিষয়টিও আলোচনায় উঠে আসে। সভায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রচারণা সংশ্লিষ্ট হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সুনাম ক্ষুণ্ন করছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের আস্থা অর্জনে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে সমন্বয়, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, চিকিৎসক সমাজ এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

সভা শেষে সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ