শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন-পুলিশ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে কর্মীদের গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী এমপি ঐক্য-সম্প্রীতির বার্তা নিয়ে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের পুনর্মিলনী চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটিতে দিদার হোসেন বোয়ালখালীতে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা: প্রবাসী ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

দাভোসে জলবায়ু নেতৃত্বে জোর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা টুডে / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) আয়োজিত “গ্রীষ্মকালীন দাভোস”-এ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেশন অনুষ্ঠিত হয়।

সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জলবায়ু সহনশীলতা তৈরিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, প্রযুক্তি, পর্যাপ্ত অর্থায়ন এবং বৈশ্বিক যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ ও কার্যকর অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে তিনি জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘সবুজ জলবায়ু তহবিল’ (GCF) কার্যকর করা এবং অভিযোজন ও প্রশমন—উভয় দিকেই সমান গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।

এর আগে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি (Alois Zwinggi)।

উল্লেখ্য, চীনের দালিয়ান শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের “গ্রীষ্মকালীন দাভোস” সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য “Innovating at Scale” বা “বৃহৎ পরিসরে উদ্ভাবন”।

সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উদীয়মান প্রযুক্তির বাস্তব প্রয়োগ, চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে বিস্তৃত আলোচনা চলছে।

এবারের আয়োজনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০-এর অধিক সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ