শিরোনাম
গণমাধ্যমে শত্রু যখন গণমাধ্যমকর্মী-জে.এম জাবেদ চন্দনাইশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক হেফাজতে ইসলামের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা অসহায় প্রবাসী পরিবারের পাশে ইউএই হাটহাজারী সমিতি, অনুদান বিতরণ অনুষ্ঠানে সালাউদ্দীন আলী সাংবাদিকদের স্বাস্থ্যসেবায় ইবনে সিনার সহযোগিতা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সঙ্গে সমঝোতা চুক্তি জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: বেইজিংয়ে চীনা উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর, উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী গুয়াপঞ্চকের দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতা: ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর চলাচল
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

গুয়াপঞ্চকের দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতা: ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর চলাচল

বার্তা টুডে ডেস্ক / ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

চট্টগ্রামের গুয়াপঞ্চক এলাকায় গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ও গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। টানা দুই দিন কোনো বৃষ্টিপাত না হলেও সড়কে এখনো পানি জমে থাকায় নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাব এবং বিদ্যালয়ের সামনের অংশ অপেক্ষাকৃত নিচু হওয়ায় আশপাশের বৃষ্টির পানি এসে সড়কে জমে থাকে। প্রতিদিন দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এই পথ ব্যবহার করলেও সমস্যাটির স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

এ সড়ক দিয়ে গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়, গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশের মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীকে কাদা ও পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। দ্রুতগতির যানবাহন চলাচলের সময় জমে থাকা পানি ছিটকে বই-খাতা, স্কুলব্যাগ ও ইউনিফর্ম নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সড়কের ওপর নির্মিত দুটি স্পিড ব্রেকার পানির নিচে তলিয়ে থাকায় চালকদের পক্ষে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন জলাবদ্ধতা শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা। তারা দ্রুত সড়ক সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর মতে, জনদুর্ভোগ কমানো এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সমস্যাটির দ্রুত সমাধান এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ