শিরোনাম
চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং শিশুদের হৃদরোগে সচেতনতার আহ্বান, এভারকেয়ারের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের ১০ বছর পূর্তি চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবাগত কমিটিকে ফুলেল শুভেচ্ছা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চট্টগ্রাম রেলওয়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ চন্দনাইশে যৌথ অভিযান: অবৈধ করাতকল বন্ধ, সরকারি জায়গার দোকান উচ্ছেদ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা পেলেন পারভীন আকতার

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (উচ্চ বিদ্যালয়)’ হিসেবে সম্মাননা অর্জন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আকতার।

গত ২২ জুন ২০২৬ চট্টগ্রাম নগরের দামপাড়াস্থ বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিভাগীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব মিজ মনোয়ারা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. ফজলুল কাদের চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক (কলেজ) মো. আব্দুস ছালাম এবং সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা ছৈয়দ মো. আব্দুল মান্নান।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সার্বিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পারভীন আকতার দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে।

বিগত বছরে তিনি থানা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার পর ২০২৬ সালে বায়েজিদ থানা, জেলা ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়া ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’-এর জাতীয় পর্যায়ে তিনি ৪র্থ স্থান অধিকার করে শিক্ষা অঙ্গনে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তার এই অর্জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য যেমন গৌরবের, তেমনি চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা ব্যবস্থার জন্যও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ