শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

চবি বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক জুবায়ের

চবি প্রতিনিধি চট্টগ্রাম
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৬৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বান্দরবান জেলার শিক্ষার্থীদের সংগঠন বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামি এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন লামা উপজেলার মো. মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বান্দরবানের আবু তালহা (জুবায়ের)।

শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জোনায়েদ সায়েম। এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন উহ্লা মারমা, তারেক মনোয়ার, মোহাম্মদ নুরহান, সানিয়াত বিন জোয়াঈদ, শৈ শাই মং ও ক্যনুমং।

নতুন সভাপতি মো. মোবারক হোসেন বলেন, “সকল জুনিয়র ও সিনিয়র ভাইবোনকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো, যাতে বান্দরবান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি সক্রিয় ও উদাহরণযোগ্য সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পায়।”

সাধারণ সম্পাদক তালহা জুবায়ের বলেন, “সবার মতামত ও সহযোগিতা নিয়েই আমরা অরাজনৈতিক নীতির আলোকে বান্দরবানের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো।”

নতুন কমিটির পক্ষ থেকে সিনিয়র ও সাবেক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয় এবং তাদের দিকনির্দেশনা নিয়ে ভবিষ্যতের কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর