শিরোনাম
আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা রাঙ্গামাটির জেলা প্রশাসকের কাউখালী উপজেলা পরিদর্শন ছনুয়া-রাজাখালীর যোগাযোগ দুর্ভোগ দূর করতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান স্যাটেলাইট তথ্যভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র চালু, দুর্যোগ পূর্বাভাসে আসবে যুগান্তকারী পরিবর্তন উপকূলের অসহায় মানুষের পাশে আইএসডিই বাংলাদেশ, সহায়তা পেল ১ হাজার পরিবার বাঁশখালীতে লোভী নারীর রোষানল থেকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ক্ষমা চাইলেন হাসিনা সরকার

বিনোদন ডেস্ক :: / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
ক্ষমা চাইলেন হাসিনা সরকার

বাউল শিল্পীদের নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন বাউল শিল্পী হাসিনা সরকার। সামাজিকমাধ্যমে তার সেই বক্তব্য ভাইরাল হওয়ার পর ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

এর আগে হাসিনা সরকার অভিযোগ করেছিলেন, নারী বাউল শিল্পীরা কুপ্রস্তাবের শিকার হন এবং ‘বেডে’ না গেলে অনেক সময় অনুষ্ঠান পাওয়া যায় না। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি।

তার ওই মন্তব্য ঘিরে বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে হাসিনা সরকার বলেন, ‘সকল বাউল শিল্পীর কাছে আমি ক্ষমা চাইছি। সবাই যেন আমাকে আগের মতো আগলে রাখেন, সেই প্রত্যাশা করছি।’

ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

তিনি জানান, মিরপুরে তার একটি অফিস কিছু লোক এসে বন্ধ করে দেয়। এমনকি ‘হাসিনা সরকার’ নাম থাকার কারণেও বিভিন্ন মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। হাসিনা সরকার বলেন, ‘অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। শিল্পীদের ক্লাব থেকে আমাকে গানের অফার দেওয়া হলেও পরে সেটা অন্য শিল্পীদের দিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে আমি কষ্ট পেয়েছিলাম।’

এই বাউল শিল্পী আরও বলেন, ক্ষোভ ও হতাশা থেকেই তিনি আগের মন্তব্য করেছিলেন। তার ভাষায়, ‘রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিংক থাকে, তাদের অনুষ্ঠান দেওয়া হয়। আমার সঙ্গে কারও সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। এটা বলা আমার ভুল হয়েছে।’

ভিডিও বার্তায় তিনি আরও উল্লেখ করেন, কিছু অদক্ষ শিল্পী অনুষ্ঠান পেলেও প্রকৃত বাউল শিল্পীরা অনেক সময় অবহেলিত হন। তবে তার বক্তব্যে বাউল অঙ্গনের কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ