শিরোনাম
ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের আহ্বান: সালাউদ্দীন আলী কর্ণফুলীর আইন-শৃঙ্খলা সভায় চুরি-মাদক দমনে কঠোর সিদ্ধান্ত বাংলাদেশে প্রথমবার ভেন্টিলেটর সাপোর্টে ৩০ রেডিওথেরাপি: এভারকেয়ার চট্টগ্রামের নতুন মাইলফলক পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান। বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে তিন সরকারি কলেজের অধ্যক্ষ ভয়াবহ বন্যায় সাতকানিয়ার ১,৮০০ হেক্টর ফসল নষ্ট, ক্ষয়ক্ষতি ২৬ কোটি টাকা শৃঙ্খলা ও পেশাদারিত্বে গুরুত্বারোপ: চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড ও মাসিক অপরাধ সভায় এসপি বন্যার্ত মানুষের পাশে এনামুল হক: শিলকুপে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্যোগ শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছরের শিশু উদ্ধার, অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ইউটিউবে সক্রিয় হচ্ছেন জয়া আহসান

বিনোদন ডেস্ক :: / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
ইউটিউবে সক্রিয় হচ্ছেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি এবার ডিজিটাল মাধ্যমে নিজের উপস্থিতি আরও জোরদার করলেন। আনুষ্ঠানিকভাবে তিনি চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল, যার মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের নতুন উদ্যোগ নিয়েছেন।

জানা গেছে, নতুন এই প্ল্যাটফর্মে জয়া তার অভিনয়জীবনের নানা অজানা দিক তুলে ধরবেন। পর্দার পেছনের বাস্তব অভিজ্ঞতা, চরিত্রে নিজেকে প্রস্তুত করার প্রক্রিয়া এবং শুটিং সেটের নেপথ্যের গল্প নিয়মিত প্রকাশিত হবে তার চ্যানেলে। এছাড়া কাজের বিভিন্ন ধাপ ও সৃজনশীল প্রক্রিয়ার অভিজ্ঞতাও দর্শকদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

জয়া আহসান জানান, দর্শকরা যে চরিত্রগুলো তাকে পর্দায় দেখেন, তার পেছনের গল্পগুলো অনেক সময় অজানাই থেকে যায়। সেই অজানা অভিজ্ঞতাগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই তার এই উদ্যোগ।

শুধু পেশাগত জীবন নয়, ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ দিকও উঠে আসবে তার ভিডিওতে। প্রকৃতিপ্রেমী এই অভিনেত্রী ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলোও দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান।

এছাড়া ইউটিউব চ্যানেলে দর্শকদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন তিনি। ভক্তদের মতামত ও গঠনমূলক মন্তব্যই তাকে নতুন কনটেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন জয়া।

এদিকে, জয়া আহসান বর্তমানে ভিন্নধর্মী ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’-এর উপস্থাপনা করছেন। নির্মাতা মোহাম্মদ আলী পরিচালিত এই সিরিজে দেশের বিভিন্ন জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা ও জীবনযাত্রার ভিন্নতা তুলে ধরা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ