শিরোনাম
বন্যার পর সড়ক মেরামতে উদ্যোগ নিয়েছেন এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক সাগরের স্থগিতাদেশ প্রত্যাহার চন্দনাইশে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২২তম আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চন্দনাইশে মেছো বাঘ ট্রাংকুলাইজ করে উদ্ধার, ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না ট্রেনের টিকিট কালোবাজারিতে অবৈধ ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর অবস্থানে রেলওয়ে সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২ বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার হলেন লায়ন সালাউদ্দীন আলী লক্ষ্য ঠিক করে পরিকল্পনা অনুযায়ী এগোলেই টেকসই সফলতা সম্ভব
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন দৃষ্টান্ত হয়ে থাকবে

নিজস্ব প্রতিবেদক :: / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন দৃষ্টান্ত হয়ে থাকবে

সাম্পান চালাও চাটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি তৃতীয় হয়েছেন চরপাথরঘাটার রনি মাঝি সাম্পান খেলায় মোট ১১ দল অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও এই সম্মান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সাম্পান খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। প্রধান বক্তা ছিলেন চুয়েট প্রাক্তন ভিসি প্রফেসর মোজাম্মেল হক। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের উপদেষ্টা চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলীউর রহমান, কর্ণফুলী এসি ল্যান্ড আল আমিন হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব এস এম মামুন মিয়া,
কর্ণফুলী থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ওসমান, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খান, কর্ণফুলী থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হারুন, সমাজসেবক মির্জা বাহার, সাম্পান খেলানও চাটগাইয়া সংস্কৃতি মেলার প্রধান সমন্বয়ক মীর্জা মো. ইসমাইল, চরপাথরঘাটা ইউনিয়নে প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈনউদ্দীন, স্থানীয় সমাজ সেবক সেলিম খান, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যান সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, সিনিয়র সহসভাপতি জাফর আহমদ, সহ সভাপতি লোকমান দয়াল প্রমুখ।

বক্তারা বলেন কর্ণফুলী নদী রক্ষার আন্দোলন সারাদেশের দৃষ্টান্ত হয়ে আছে। সাম্পান মাঝিরা গত ২০ বছর ধরে কর্ণফুলী রক্ষার আন্দোলনে যেভাবে সম্পৃক্ত হয়েছেন সেটা আর কোথাও নাই। পেশাজীবী মানুষদের এই নদী রক্ষার দাবীর সাথে বর্তমান প্রধানমন্তী তারেক রহমান একান্ততা পোষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ