শিরোনাম
চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ; নতুন ভর্তি বন্ধ অনানুষ্ঠানিক অর্থনীতিকে আনুষ্ঠানিক কাঠামোয় আনতে সমন্বিত উদ্যোগ জরুরি শাহ আমানত বিমানবন্দরে ১.৪৮ কেজি স্বর্ণসহ যাত্রী আটক, রাজস্ব নির্ধারণ ২.৮৪ কোটি টাকা মনেয়াবাদে চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠন ডেঙ্গু ঠেকাতে থানার পরিত্যক্ত পুকুরে ডিসি-এসপির পরিচ্ছন্নতা অভিযান নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: আনোয়ারায় ডিসি জাহিদ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের খুলশীতে রেওয়াজের চতুর্থ শোরুম উদ্বোধন আগ্রাবাদ এক্সেস রোডের নাম ‘জাতিসংঘ সড়ক’ করার প্রস্তাব অসুস্থ আবু তাহেরের বাবাকে দেখতে বাসায় গেলেন আকতার নবী চৌধুরী
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

লোহাগাড়ায় মারছা পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :: / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
লোহাগাড়ায় মারছা পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার জেরে মারছা পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। রবিবার (১০ মে) সকালে মহাসড়কের চুনতী এলাকার ফোর সিজন রেস্টুরেন্টের সামনে এ বিক্ষোভ করে জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল একই স্থানে মারছা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও বহু যাত্রী আহত হন। এ ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। আজ সকালে মহাসড়ক দিয়ে চলাচলকারী মারছা পরিবহনের কয়েকটি বাস থামিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিক্ষুব্ধ জনতা মারছা পরিবহনের গাড়ি আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা মারসা কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান। গতকালের দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি বর্তমানে আটক রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ