শিরোনাম
আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা রাঙ্গামাটির জেলা প্রশাসকের কাউখালী উপজেলা পরিদর্শন ছনুয়া-রাজাখালীর যোগাযোগ দুর্ভোগ দূর করতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান স্যাটেলাইট তথ্যভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র চালু, দুর্যোগ পূর্বাভাসে আসবে যুগান্তকারী পরিবর্তন উপকূলের অসহায় মানুষের পাশে আইএসডিই বাংলাদেশ, সহায়তা পেল ১ হাজার পরিবার বাঁশখালীতে লোভী নারীর রোষানল থেকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

১৭ বছর আগের হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৫ বছরের কারাদণ্ড

বার্তা টুডে ডেস্ক / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৭ বছর আগের এক হত্যা মামলায় ছেলে সুব্রত দাশকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তার মা ববিতা রাণী দাশকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সুব্রত দাশকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ববিতা রাণী দাশকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নাজমুল হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন সীতাকুণ্ড থানার বড় কুমিরা জেলেপাড়ার সুদীশ দাশের ছেলে সুব্রত দাশ এবং তার মা ববিতা রাণী দাশ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ইউনুস চৌধুরী জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণে সুরেশ দাশ হত্যা মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী কুনয় দে জানান, রায় ঘোষণার সময় আসামি সুব্রত দাশ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। অপরদিকে ববিতা রাণী দাশ আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩১ আগস্ট দুপুরে সুরেশ দাশ আসামিদের খালি জায়গায় প্রস্রাব করলে এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় ববিতা রাণী দাশ বাঁশের লাঠি দিয়ে তাকে আঘাত করেন এবং ছেলে সুব্রত দাশকে ডেকে আনেন। পরে সুব্রত দাশ ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন সুরেশ দাশ। স্থানীয়রা তাকে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সুরেশ দাশের স্ত্রী কৃষ্ণা দাশ সীতাকুণ্ড থানায় এজাহার দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ