শিরোনাম
আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা রাঙ্গামাটির জেলা প্রশাসকের কাউখালী উপজেলা পরিদর্শন ছনুয়া-রাজাখালীর যোগাযোগ দুর্ভোগ দূর করতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান স্যাটেলাইট তথ্যভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র চালু, দুর্যোগ পূর্বাভাসে আসবে যুগান্তকারী পরিবর্তন উপকূলের অসহায় মানুষের পাশে আইএসডিই বাংলাদেশ, সহায়তা পেল ১ হাজার পরিবার বাঁশখালীতে লোভী নারীর রোষানল থেকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সাতকানিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আযহা বুধবার

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আগামী বুধবার (২৭ মে ২০২৬) পবিত্র ঈদুল আজহা বা ইয়াওমুন নাহর উদযাপন করবেন। হানাফি মাযহাবের অনুসরণে সৌদি আরবে পবিত্র হজ পালন তথা ‘ইয়াওমুল আরাফাহ’ বা হজ দিবসের পরদিনই তারা প্রতিবছরের মতো এবারও ঈদ উদযাপন করছেন।

দরবার শরীফ সূত্রে জানা গেছে, প্রায় দুই শতাধিক বছর ধরে এই নিয়ম অনুসরণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করে আসছেন মির্জাখীল দরবারের অনুসারীরা। বুধবার সকাল সাড়ে ৯টায় মির্জাখীল দরবার শরীফের মূল খানকাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দরবারের পূর্বসূরি মহান অলি-বুজুর্গ হজরত শাহ জাহাঙ্গীর শেখুল আরেফীন (কঃ), হজরত শাহ জাহাঙ্গীর ফখরুল আরেফীন (কঃ), হজরত শাহ জাহাঙ্গীর শমসুল আরেফীন (কঃ) এবং হজরত শাহ জাহাঙ্গীর তাজুল আরেফীন (কঃ)-এর পদাঙ্ক অনুসরণ করে এবারের জামাতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

জানা গেছে, সাতকানিয়া উপজেলার মির্জাখীল, এওচিয়া গাটিয়াডাঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা ও হালুয়াঘোনা ছাড়াও চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী ও জামিরজুরিসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার শতাধিক গ্রামের মানুষ বুধবার ঈদ উদযাপন করবেন।

এছাড়া বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ড, মিরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ ও রাউজানের বহু গ্রাম এবং পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা—ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল ও ভোলার অসংখ্য অনুসারী একই দিনে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করবেন।

ঈদ উদযাপনের ধর্মীয় ও বৈজ্ঞানিক ভিত্তি তুলে ধরে মির্জাখীল দরবার শরীফের অন্যতম দায়িত্বশীল ব্যক্তি মোহাম্মদ মছউদুর রহমান বলেন,“আমরা হানাফি মাযহাবের বিশুদ্ধ অনুসারী হিসেবে দীর্ঘ দুই শতাধিক বছর ধরে পবিত্র হজ দিবসের পরদিনই ঈদুল আজহা পালন করে আসছি। চাঁদের অবস্থান ও হজের খবর নিশ্চিত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও আরাফাতের ময়দান থেকে হজের খুতবা ও হজ পালনের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করার পর দেশ-বিদেশে সিলসিলায়ে আলীয়া জাহাঙ্গীরিয়া ও মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বুধবার ঈদের নামাজ আদায় করবেন।”

তিনি আরও জানান, ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ