শিরোনাম
পার্বত্য মন্ত্রীর পদত্যাগ ঘিরে আলোচনা-সমালোচনা: অপপ্রচার বন্ধে প্রকৃত কারণ জানাতে প্রেস ব্রিফিংয়ের আহ্বান শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: জিয়া আবর্জনা হবে সম্পদ, বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আগ্রহ কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল পটিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি নুর হোসেন, সম্পাদক রবিউল হোসেন নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নিরলস মেয়র শাহাদাত, এগোচ্ছে পরিবেশবান্ধব মশা নিয়ন্ত্রণ পরিকল্পনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: বাংলাদেশের ইতিহাসে এক প্রভাবশালী রাষ্ট্রনায়ক- জাহাঙ্গীর আলম লোহাগাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল ও হুমকির অভিযোগ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: জিয়া

বার্তা টুডে ডেস্ক / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থ-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু নাঈম দুলাল, নোমান শিকদার সোহাগ ও জাফর হোসেন রনি। এছাড়া বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জিয়াউর রহমান জিয়া বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক উজ্জ্বল প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক দর্শন, দেশপ্রেম ও জনগণমুখী উন্নয়ন চিন্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান কৃষি, শিল্প, শিক্ষা ও অবকাঠামো খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করেছিলেন। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে তিনি উন্নয়নের ভিত্তি নির্মাণ করেছিলেন এবং আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছিলেন।”

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকের প্রজন্মকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস জানতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশের কল্যাণে মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। এ লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জনসেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবন দেশের গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই তাঁকে যথাযথভাবে স্মরণ করা সম্ভব।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জাতীয় ঐক্যের জন্য প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিল শেষে এলাকার দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বাকলিয়া থানা ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ