শিরোনাম
সরকার ও বিত্তবানদের এই দুর্যোগে বাঁশখালীবাসীর পাশে থাকার আহবান বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর

বার্তা টুডে ডেস্ক / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার (ফিজিওথেরাপি) পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)-এর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেছেন।

১০ জুন(বুধবার)) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ সভায় ফিজিওথেরাপি পেশাজীবীদের উন্নয়ন, জনস্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপির ভূমিকা এবং পুনর্বাসন সেবা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিপিএ-এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বিপিএ চট্টগ্রাম বিভাগের সভাপতি ডা. মোহাম্মদ কামরুজ্জামান, গণস্বাস্থ্য ফিজিওথেরাপি কলেজ অব হেলথ সায়েন্সের অধ্যক্ষ ডা. মহিউদ্দিন মামুন, বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মিজানুর রহমান এবং ফিজিওথেরাপি পেশার প্রবীণ ব্যক্তিত্ব প্রফেসর ড. আলতাফ হোসেন সরকার।

আলোচনায় নেতৃবৃন্দ দেশের তৃণমূল জনগণের বাতব্যথা, পক্ষাঘাত (প্যারালাইসিস), স্ট্রোক-পরবর্তী জটিলতা এবং অন্যান্য শারীরিক অক্ষমতা মোকাবিলায় ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসন সেবার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি উপজেলা পর্যায় পর্যন্ত ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের জনগণের জন্য কার্যকর পুনর্বাসন সেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন পুরুষ ও একজন মহিলা ফিজিওথেরাপিস্ট নিয়োগের বিষয়টি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সভা শেষে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)-এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। নেতৃবৃন্দ এ উদ্যোগকে দেশের পুনর্বাসন স্বাস্থ্যসেবার উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ